শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে: ওমর সানী

চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে: ওমর সানী

চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে: ওমর সানী

নিউজ ডেস্ক : 

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। তিনি প্রায়ই সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন। আজ (১৩ মে) তার দেওয়া এক স্ট্যাটাস ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। চলচ্চিত্র অঙ্গনের কিছু মানুষকে ইঙ্গিত করে কড়া ভাষায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

স্ট্যাটাসে ওমর সানী লিখেছেন, ‘চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে, এদের পরিচয় ফকিন্নি, এই মশা ভনভন করে আর আপনারা প্রচার করেন। এটা মানায়?’

স্ট্যাটাসটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে বিভিন্ন আলোচনা। অনেকেই ধারণা করছেন, সাম্প্রতিক সময়ে চলচ্চিত্র অঙ্গনে ঘটে যাওয়া বিভিন্ন বিতর্ক ও সমালোচনার পরিপ্রেক্ষিতেই এমন মন্তব্য করেন এই অভিনেতা। যদিও কারও নাম উল্লেখ করেননি তিনি।

চলচ্চিত্রের নানানে বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই সরব দেখা যায় ওমর সানীকে। বিভিন্ন সময় ইন্ডাস্ট্রির অনিয়ম, সমালোচনা কিংবা ব্যক্তিগত মতামত নিয়ে খোলামেলা বক্তব্য দিতে দেখা গেছে তাকে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিয়ের গুঞ্জন ঘিরেই আলোচনায় এসেছিলেন মৌসুমী ও হাসান জাহাঙ্গীর। পরে জানা যায়, সেটি ছিল তাদের অভিনীত একটি কাজের প্রচারণা। সেই কাজ এবার আলোর মুখ দেখছে। ওয়েব সিরিজ হিসেবে শুটিং হলেও পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে মুক্তি পাচ্ছে এটি। এ নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছেন ছবিটির পরিচালক হাসান জাহাঙ্গীর ও ওমর সানী।