বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ১ লাখ টাকা জরিমানা

মাগুরায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ১ লাখ টাকা জরিমানা

মাগুরায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ১ লাখ টাকা জরিমানা

মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার তদারকি অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের জামরুলতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেসার্স সুভাষ স্টোরকে এ অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানকালে প্রতিষ্ঠানটির দোকান থেকে বিপুল পরিমাণ নকল নমুনা টাকা, ভেজাল শিশুখাদ্য, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য, মূল্যতালিকা না থাকা, শিশুদের আচার ও চকলেটসহ বিভিন্ন নিম্নমানের ও নকল ব্র্যান্ডের পণ্য পাওয়া যায়।
এ সময় বাজারের অন্যান্য দোকানেও তদারকি করা হয় এবং অসাধু ব্যবসায়ীদের সতর্ক করা হয়, যাতে তারা ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকে।

অভিযান পরিচালনা করেন মাগুরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ। এ সময় সহযোগিতা করেন কৃষি বিপণন কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। 

মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি