রবিবার, মে ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দানবীর আলহাজ্ব আব্দুস সোবহান এর ২৬তম মৃত্যুবার্ষিকী পালিত

দানবীর আলহাজ্ব আব্দুস সোবহান এর ২৬তম মৃত্যুবার্ষিকী পালিত

দানবীর আলহাজ্ব আব্দুস সোবহান এর ২৬তম মৃত্যুবার্ষিকী পালিত

পিরোজপুরের তেজদাসকাঠী কলেজসহ বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দানবীর আলহাজ্ব আব্দুস সোবহান এর ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) তেজদাসকাঠী কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মাহমুদুর রহমান মামুন।

তেজদাসকাঠী কলেজ গভর্নিং বডির সভাপতি ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পান্না লাল রায়, আফতাব উদ্দিন কলেজের অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল, জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, তেজদাসকাঠী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিউলী খানম, তেজদাসকাঠী কলেজের সাবেক অধ্যক্ষ দিলীপ কুমার মিস্ত্রী প্রমুখ।

এছাড়াও বিভিন্ন স্কুল ও কলেজের প্রধান শিক্ষক ও তেজদাসকাঠী কলেজের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা আলহাজ্ব আব্দুস সোবহান সাহেবের শিক্ষা বিস্তার, ধর্মীয় প্রতিষ্ঠান গঠন এবং সমাজ উন্নয়নে অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, একজন দানবীর ও সমাজহিতৈষী ব্যক্তি হিসেবে তিনি মানুষের হৃদয়ে আজও স্মরণীয় হয়ে আছেন।

পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। 

পিরোজপুর প্রতিনিধি: