মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঘোড়াঘাটে করতোয়া নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু

ঘোড়াঘাটে করতোয়া নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু

ঘোড়াঘাটে করতোয়া নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় করতোয়া নদী পার হতে গিয়ে পানিতে ডুবে সাকোয়াদ হোসেন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার ১ নং বুলাকীপুর ইউনিয়নের শালিকাদহ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সাকোয়াদ হোসেন ওই এলাকার মৃত মমদেলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সাকোয়াদ হোসেন তার পালিত হাঁসগুলোকে নদীর ওপার থেকে এপারে আনার জন্য করতোয়া নদী পার হচ্ছিলেন। এ সময় নদীর মাঝখানে গিয়ে তিনি গভীর পানিতে তলিয়ে যান। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালায় এবং ফায়ার সার্ভিসে খবর দেয়।

খবর পেয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদীতে অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।

ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করে এবং ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে। 

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: