সোমবার, আগস্ট ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে বেলকুচিতে বিক্ষোভ মিছিল, পুলিশি বাধায় সংক্ষিপ্ত সমাবেশ

পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে বেলকুচিতে বিক্ষোভ মিছিল, পুলিশি বাধায় সংক্ষিপ্ত সমাবেশ

পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে বেলকুচিতে বিক্ষোভ মিছিল, পুলিশি বাধায় সংক্ষিপ্ত সমাবেশ

পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী বিজেপির বিরুদ্ধে মুসলিম নিধন, মসজিদ-মাদ্রাসা ধ্বংস, ভূমি দখল, সাম্প্রদায়িক দাঙ্গা এবং সীমান্তে বাংলাদেশি মুসলিম হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জের বেলকুচিতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ মে) জুমার নামাজের পর বেলকুচির আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদ প্রাঙ্গণ থেকে “বেলকুচির সর্বস্তরের জনসাধারণ”-এর ব্যানারে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
 

মিছিলে উপস্থিত ছিলেন সাবেক শিবির সদস্য রাশেল তালুকদার, ASA Group-এর CEO শেখ শামীম বিন আমির, বাংলাদেশ যুব মজলিসের উপজেলা প্রচার সম্পাদক মাওলানা আবু মুসা এবং জাতীয় যুব শক্তির উপজেলা আহ্বায়ক মনিরুল ইসলাম মনি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিক্ষোভ মিছিলটি আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদ থেকে বের হয়ে মুকুন্দগাতী এলাকার উদ্দেশ্যে রওনা দিলে পুলিশি বাধার সম্মুখীন হয়। অভিযোগ রয়েছে, প্রশাসনের পূর্বানুমতি ছাড়া মিছিল বের করায় পুলিশ মিছিলটিকে সামনে অগ্রসর হতে দেয়নি।
 

এ সময় মিছিলকারীরা মসজিদের সামনের সড়কে অবস্থান নিয়ে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে বক্তারা পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর নির্যাতন, মসজিদ ও মাদ্রাসা ভাঙচুর, ভূমি দখল এবং সীমান্তে বাংলাদেশি হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তারা অবিলম্বে এসব নির্যাতন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।
বক্তারা বলেন, বিশ্বব্যাপী মুসলিমদের ওপর চলমান নির্যাতন মানবাধিকারের চরম লঙ্ঘন। তারা মুসলিম উম্মাহর ঐক্য ও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
 

এ বিষয়ে বেলকুচি থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইমাম জাফর বলেন, “যেহেতু এটি থানার আওতাধীন এলাকায় একটি মিছিল ছিল, তাই আমাদের কাছ থেকে পূর্বানুমতি নেওয়া প্রয়োজন ছিল। কিন্তু তারা অনুমতি না নেওয়ায় মিছিলটি সামনে এগোতে দেওয়া হয়নি। পরে তারা সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করে।”
সমাবেশ শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

 আল আমিন হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি: