সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জমকালোভাবে উদ্বোধন হলো শাযুস প্রিমিয়ার ক্রিকেট লীগ (এসপিএল) ২০২৬ দশম আসর

জমকালোভাবে উদ্বোধন হলো শাযুস প্রিমিয়ার ক্রিকেট লীগ (এসপিএল) ২০২৬ দশম আসর

জমকালোভাবে উদ্বোধন হলো শাযুস প্রিমিয়ার ক্রিকেট লীগ (এসপিএল) ২০২৬ দশম আসর

মৌলভীবাজার সদর উপজেলার ২৬টি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে  ক্রিকেটারদের উদ্যোগে আয়োজিত শাযুস প্রিমিয়ার ক্রিকেট লিগ (এসপিএল) ২০২৬ দশম আসর উদ্বোধন করা হয়েছে।জেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন শাহ বন্দর যুব সংস্থা  (এসপিএল) কর্তৃক আয়োজিত হয়। শুক্রবার১৫ মে বিকেলে শাযুসের পাশের মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আঃ কাইয়ুম এবং যৌথভাবে সঞ্চালনা করেন এসপিএল-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সদস্য সচিব মোঃ মবশ্বির আলী ও সাধারণ সম্পাদক আহমেদ দানিয়াল সাদিক।  অনুষ্ঠানের শুরুতে শাযুসের প্রধান পৃষ্ঠপোষক ও এসপিএল আহ্বায়ক খালেদ চৌধুরী স্বাগত বক্তব্য দেন।
 

শাহবন্দর যুব সংস্থা  (শায়ুস) আজীবন সদস্য ও মৌলভীবাজার সদর পৌরসভার সাবেক মেয়র ফয়জুল করিম ময়ুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রশিদা আক্তার, সমাজসেবক ও বিশিষ্ট ব‍্যবসায়ী  ডঃ  আহাদ আজমানী, বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অভিভাবক শিক্ষক সমিতি( পিটিএ) সভাপতি মোঃ জোসেপ আলী চৌধুরী, বাংলাদেশ প্রাইমারি  শিক্ষক সমিতির মৌলভীবাজার সদর  সাধারণ সম্পাদক জহির খান, শাযুসের পৃষ্ঠপোষক পরিষদ, নির্বাহী পরিষদ, বিভিন্ন স্কুলের সিনিয়র শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শাহবন্দর যুব সংগঠনের এই আয়োজনের প্রধান লক্ষ্য হলো এর মাধ্যমে তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া।অতিথিরা ভবিষ্যতে দলের সংখ্যা বাড়িয়ে এবং এই অনুষ্ঠানটি আরও বড় পরিসরে আয়োজন করার আহ্বান জানান। 

ইকবাল হোসেন রিংকু