বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শালিখায় কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন

শালিখায় কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন

শালিখায় কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন

মাগুরার শালিখা উপজেলায় কৃষি প্রযুক্তি সম্প্রসারণ ও কৃষকদের উদ্বুদ্ধ করতে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে শনিবার (১৬ মে) বিকাল ৪টায় উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শালিখা উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় কৃষকরা।
 

মেলায় যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের বীজ, কৃষি যন্ত্রপাতি, সবজি ও ফলমূলের বিভিন্ন স্টল প্রদর্শন করা হয়। পাশাপাশি কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে পরামর্শ ও কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য প্রদান করা হয়।
আয়োজকরা জানান, কৃষকদের নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত করা এবং কৃষি উৎপাদন বৃদ্ধি করতেই এ মেলার আয়োজন করা হয়েছে। আগামী তিন দিন মেলাটি সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। 

জসীম উদ্দীনঃ শালিখা প্রতিনিধিঃ