গতকাল ১৬ মে ২০২৬ ইং
রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মাহফুজুর রহমান রিটন মহোদয়ের সাথে আজ নগর ভবনে সৌজন্য সাক্ষাৎ করেন বিডি ক্লিন রাজশাহী বিভাগের সমন্বয়ক মোহাম্মদ শাহাদাত এবং জেলা সমন্বয়ক মোহাম্মদ মাহফুজ আহমেদ সহ অনান্য সদস্যবৃন্দ।
এ সময় নগরীর পরিচ্ছন্নতা, সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
পরিচ্ছন্ন ও সবুজ রাজশাহী গড়তে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
মো: মুরাদ হোসেন
রাজশাহী জেলা প্রতিনিধি
