মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

লালপুরে দোকান মালিকের বাড়িতে কর্মচারীর রহস্যজনক মৃত্যু।

লালপুরে দোকান মালিকের বাড়িতে কর্মচারীর রহস্যজনক মৃত্যু।

লালপুরে দোকান মালিকের বাড়িতে কর্মচারীর রহস্যজনক মৃত্যু।

লালপুরে শুভ ইসলাম (১৪) নামে এক তরুণের রহস্যজনক মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ মে) সকাল থেকে বিকেলে উপজেলার ধুপইল গ্রামের আব্দুল হাকিমের বাড়িতে এ ঘটনা ঘটে। শুভ ইসলাম সেখানে অবস্থিত একটি ওয়ালটন শোরুমে কর্মচারী হিসেবে কাজ করতেন এবং মালিকের বাড়িতেই থাকতেন। শুভ বড়াইগ্রাম উপজেলার তিরাইল পূর্বপাড়া গ্রামের ফারুক হোসেনের ছেলে।
 

জানা যায়, সকাল আনুমানিক ১১টার দিকে শুভ ইসলাম তার কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। পরিবারের সদস্যরা ধারণা করেন, তিনি ঘুমিয়ে আছেন। পরে বিকেল সাড়ে ৪টার দিকে অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে বাড়ির লোকজন দরজায় ধাক্কা দিলে সেটি খুলে যায়। এ সময় ঘরের তীরের সঙ্গে গামছা পেঁচিয়ে শুভ ইসলামের ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা।
 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে  |

 

মোঃ সোহেল রানা 
নাটোর প্রতিনিধি।