সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বামীর পরকীয়া নিয়ে মুখ খুললেন অভিনেত্রী সুবাহ,

স্বামীর পরকীয়া নিয়ে মুখ খুললেন অভিনেত্রী সুবাহ,

স্বামীর পরকীয়া নিয়ে মুখ খুললেন অভিনেত্রী সুবাহ,

নিউজ ডেস্ক:

 

ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ তার স্বামী হাসানের বিরুদ্ধে পরকীয়া, মানসিক নির্যাতন ও ভয়ভীতির অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক স্ট্যাটাস দিয়েছেন। শনিবার দিবাগত রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

পোস্টে সুবাহ দাবি করেন, সুন্দর ও শান্তিপূর্ণ সংসারের আশায় তিনি ইসলামিক শরিয়া অনুযায়ী বিয়ে করেছিলেন। তবে বিয়ের পর থেকেই তিনি মানসিক চাপ, অপমান, ভয়ভীতি এবং ইমোশনাল ব্ল্যাকমেলের শিকার হচ্ছেন।

তার ভাষ্য অনুযায়ী, তার স্বামী একাধিক নারীর সঙ্গে সম্পর্ক বজায় রেখেছেন এবং ভবিষ্যতে আরও কয়েকটি বিয়ের ইঙ্গিত দিয়েছেন। এসব বিষয়ে আপত্তি জানালে তাকে নীরব থাকার চাপ দেওয়া হতো, নতুবা সম্পর্ক শেষ করে দেওয়ার হুমকি দেওয়া হতো বলেও অভিযোগ করেন তিনি।চলতি মাসেই বিয়ের খবর প্রকাশ্যে আনেন সুবাহ

সুবাহ আরও জানান, অতীত জীবন নিয়ে তাকে বারবার অপমান ও ছোট করা হয়েছে। বিভিন্ন নায়িকা, গায়িকা ও অন্যান্য নারীদের সঙ্গে সম্পর্কের বিষয়গুলো তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে।

তিনি বলেন, বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে এবং এরপর থেকে তিনি নানা ধরনের হুমকি ও মানসিক নির্যাতনের মুখোমুখি হচ্ছেন।

সুবাহ দাবি করেন, তার কাছে এসব ঘটনার প্রমাণ রয়েছে এবং সময় হলে তা প্রকাশ করবেন। বর্তমানে তিনি চরম মানসিক কষ্টের মধ্যে আছেন বলেও উল্লেখ করেন এবং সবার কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।