মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্ধোধন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্ধোধন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্ধোধন

ফুলবাড়ী উপজেলা-এ সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ মে) বিকেলে উপজেলা সরকারি খাদ্য গুদাম প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতার।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দেলোয়ার হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকার, কুড়িগ্রাম-২ আসনের এমপির প্রতিনিধি আব্দুল লতিফ, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী ক্লেসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 

উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে ধান ও চাল সংগ্রহ করা হবে। এর মধ্যে ৩৬ টাকা কেজি দরে ২ হাজার ৬৮২ মেট্রিক টন সিদ্ধ চাল, ৪৯ টাকা কেজি দরে ১ হাজার ৩৬ মেট্রিক টন ধান এবং ৮৪ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারের এ সংগ্রহ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি খাদ্য মজুদ শক্তিশালী করতেও এ উদ্যোগ সহায়ক হবে | 

মোঃ নাজমুল হাসান (ফুলবাড়ী,কুড়িগ্রাম) প্রতিনিধিঃ