সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দীর্ঘ ২০ বছর পর ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু, স্বস্তিতে এলাকাবাসী

দীর্ঘ ২০ বছর পর ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু, স্বস্তিতে এলাকাবাসী

দীর্ঘ ২০ বছর পর ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু, স্বস্তিতে এলাকাবাসী

দীর্ঘদিন ধরে ড্রেনে জমে থাকা কাদামাটি ও ময়লার কারণে রাজশাহী মহানগরীর ২ ও ৫ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতা ছিল নিত্যদিনের ভোগান্তি। রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয়ের নির্দেশনায় দীর্ঘ ২০ বছর পর আজ রাজশাহী কমিউনিটি সেন্টার থেকে লিলি হল মোড় পর্যন্ত ড্রেন পরিষ্কার কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মো. রেজাউল করিম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন পর ড্রেন পরিষ্কার কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। তাদের প্রত্যাশা, অন্যান্য বছরের মতো এবার আর জলাবদ্ধতার দুর্ভোগ পোহাতে হবে না।

আসুন, আমরা সবাই সচেতন হই—ড্রেনে ময়লা না ফেলি, আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলি। নিজের নগরকে পরিচ্ছন্ন রাখতে নিজে সচেতন হই, অন্যকেও সচেতন করি। 

রাজশাহী জেলা প্রতিনিধি:
মোঃ মুরাদ হোসেন