মতবিনিময় সভায় আরএমপি কমিশনার রাজশাহীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন এবং অপরাধ দমনে পুলিশের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি বলেন, "পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক। সমাজের সঠিক চিত্র তুলে ধরতে এবং অপরাধমুক্ত রাজশাহী গড়তে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অপরিসীম।"
তিনি আরও উল্লেখ করেন যে, পুলিশি সেবাকে আরও গতিশীল ও জনবান্ধব করতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যেকোনো তথ্য যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশের জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান এবং আরএমপি'র পক্ষ থেকে তথ্য প্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
মো: মুরাদ হোসেন
রাজশাহী জেলা প্রতিনিধি
