সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাথরুমে লুকিয়ে বেঁচে যান ইমরান হাশমি

বাথরুমে লুকিয়ে বেঁচে যান ইমরান হাশমি

বাথরুমে লুকিয়ে বেঁচে যান ইমরান হাশমি

নিউজ ডেস্ক: 

প্রায় ১৮ বছর আগের ঘটনা। বলিউড অভিনেতা ইমরান হাশমি অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘জান্নাত’ মুক্তির পর কলকাতায় এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অভিনেতা। কিন্তু সেখানে ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। পরিস্থিতি এতটাই বেগতিক ছিল যে, নিরাপত্তার স্বার্থে অভিনেতাকে অভিনব উপায় অবলম্বন করতে হয়। সম্প্রতি বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান হাশমি জানান, কুনাল দেশমুখ পরিচালিত ‘জান্নাত’ সিনেমাটি মুক্তির পর ২০০৮ সালের ১৬ মে আইপিএল চলাকালীন কলকাতার একটি শপিংমলে ‘মিট-অ্যান্ড-গ্রিট’ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি। সেখানে তাকে একঝলক দেখতে ভক্তদের বিশাল ভিড় জমে। প্রথম দিকে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও দ্রুত তা জনসমুদ্রে রূপ নেয় এবং একপর্যায়ে সেই শপিং মলের নিরাপত্তা ভেঙে পড়ার উপক্রম হয়।

ইমরান জানান, অবস্থা এমন হয় যে তার প্রায় ‘পদপিষ্ট’ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়।সেদিনের অভিজ্ঞতার কথা স্মরণ করে অভিনেতা বলেন, একেবারে সাধারণ কথাবার্তা দিয়েই অনুষ্ঠান শুরু হয়েছিল, কিন্তু দ্রুতই পরিস্থিতি হাতের বাইরে চলে যায় এবং পদপিষ্ট হওয়ার মতো অবস্থা তৈরি হয়। পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে মলের মালিক বাধ্য হয়ে ভিড় সামলাতে আমাকে একটি বাথরুমে সরিয়ে নিয়ে যান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ডাকতে হয়েছিল। 

সেই সময়ে নিজের এমন বিপুল জনপ্রিয়তা দেখে তিনি নিজেও রীতিমতো অবাক হয়ে গিয়েছিলেন বলে জানান এই অভিনেতা।

ইমরান হাশমি ও সোনাল চৌহান অভিনীত ক্রাইম-ড্রামা ঘরানার ‘জান্নাত’ সিনেমাটি বক্স অফিসে দারুণ সাফল্য অর্জন করেছিল। প্রেম, অপরাধ ও ক্রিকেটের ম্যাচ ফিক্সিংয়ের পটভূমিতে নির্মিত এই সিনেমাটি গত ১৬ মে মুক্তির ১৮ বছর পূর্ণ করেছে। ইমরান হাশমি অকপটে স্বীকার করেন, ‘জান্নাত’ সিনেমাটি নিঃসন্দেহে তার অভিনয় জীবনের অন্যতম বড় একটি মোড় ছিল