সোমবার, আগস্ট ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গটন করা হয়।।

বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গটন করা হয়।

বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গটন করা হয়।

চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১৬ মে) রাত সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম নগরীর ধনিয়ালা পাড়ায় অবস্থিত বায়তুশ শরফ ইসলামী গবেষণা ইনস্টিটিউটে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাওলানা আবুল হাসান মুহাম্মদ নাঈমুল্লাহ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ জসীম উদ্দিন। এ ছাড়াও কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।

এ সময় বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম ও ঐতিহ্য ধরে রাখতে প্রাক্তন শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংগঠনের মাধ্যমে প্রাক্তন ছাত্রদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি গরিব ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা, শিক্ষা উপকরণ বিতরণ, বৃত্তি প্রদান এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।

নবনির্বাচিত সভাপতি মাওলানা আবুল হাসান মুহাম্মদ নাঈমুল্লাহ বলেন, এই প্রতিষ্ঠান আমাদের শিক্ষা, আদর্শ ও মানবিক মূল্যবোধের ভিত্তি গড়ে দিয়েছে। তাই প্রাক্তন ছাত্রদের ঐক্যবদ্ধ করে শিক্ষা, সমাজসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখতে আমরা কাজ করব।

সাধারণ সম্পাদক মুহাম্মদ জসীম উদ্দিন বলেন, প্রাক্তন ছাত্রদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষা, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখতে এ পরিষদ কাজ করবে। একই সঙ্গে মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে প্রাক্তন ছাত্রদের সম্পৃক্ততা আরও বৃদ্ধির লক্ষ্যে আমরা কাজ করে যাব।

সভায় উপস্থিত সদস্যরা নবগঠিত কার্যনির্বাহী কমিটিকে অভিনন্দন জানান এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। পরে দেশ, জাতি ও প্রতিষ্ঠানের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মোঃ কামাল উদ্দিন,বিশেষ প্রতিনিধি  চট্টগ্রাম  দক্ষিণ।