রাজবাড়ীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল ( টিআরসি ) পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়েছে। রবিবার সন্ধ্যায় পুলিশ লাইনস্ ড্রীল শেডে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষনা করেন রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ।
রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ বলেন, এ বছর রাজবাড়ীতে ১ হাজার ৮২ জন আবেদন করেছিলো। পরবর্তীতে বিভিন্ন ধাপে পরীক্ষা নিরিক্ষা শেষে লিখিত পরীক্ষায় ২০১ জন অংশ গ্রহন করে। সেখান থেকে
চুরান্ত পর্যায়ে ২০ জনকে বাছাই করা হয়েছে। এছাড়াও আরো ৪ জনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে।
এদিকে কোন প্রকার বাড়তি টাকা ও তদবীর ছাড়া পুলিশে চাকুরী পেয়ে সন্তুুষ্টি প্রকাশ করেছে ফলাফলে উত্তীর্নরা। তারা জানান, মাত্র ৫৬ টাকা দিয়ে আবেদন করে চাকুরী পেয়ে খুশি তারা। দেশ ও দেশের মানুষের কল্যানে নিরাপত্তায় নীজেকে উৎসর্গ করার ঘোষনাও দেন তারা।
মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি
