মঙ্গলবার, মে ১৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সমাজকল্যান প্রতিমন্রী ফারজানা শারমিন পুতুলের নিজ থানাতে লালপুরে বিদেশী পিস্তল সহ ৪ জন গ্রেফতার।

সমাজকল্যান প্রতিমন্রী ফারজানা শারমিন পুতুলের নিজ থানাতে লালপুরে বিদেশী পিস্তল সহ ৪ জন গ্রেফতার।

সমাজকল্যান প্রতিমন্রী ফারজানা শারমিন পুতুলের নিজ থানাতে লালপুরে বিদেশী পিস্তল সহ ৪ জন গ্রেফতার।

নাটোরের লালপুর উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় আরও একজন আসামি পালিয়ে যায়।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৯ মে ২০২৬) রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে লালপুর থানার এসআই (নিঃ) মো. আল মাসুম সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন মোবাইল ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে পালিদেহা গ্রামের আক্কাস মেম্বারের বাড়ির সামনে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়।
 

এসময় একটি সাদা রঙের প্রাইভেট কারসহ চারজনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মো. মাহমুদ হাসান ওরফে সোনামনি (৪০), মো. সামিউল ইসলাম (৪৬), মো. কাজল (৪০), এবং মো. মনিরুজ্জামান (৩৯)। তাদের মধ্যে তিনজন পাবনার ঈশ্বরদী এলাকার বাসিন্দা এবং একজন লালপুরের বাসিন্দা।
তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন এবং ছয়টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পালিয়ে যাওয়া আসামিকে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ।

মোঃ সোহেল রানা 
নিজস্ব প্রতিবেদক
নাটোর(লালপুর)