ভূমিসেবা মেলা ২০২৬ (১৯-২১ মে) উপলক্ষে আজ মঙ্গলবার বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসন, রাজশাহী এবং থানা ভূমি অফিস, বোয়ালিয়ার আয়োজনে বর্ণাঢ্য র্যালি করা হয়। উক্ত র্যালিতে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয়।
উক্ত র্যালিতে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার জনাব ড. আ.ন.ম বজলুর রশীদ মহোদয় , রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ শাহজাহান মহোদয় , রাজশাহী জেলা প্রশাসক জনাব কাজী শহিদুল ইসলাম মহোদয় , রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির মহোদয় সহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা, সংশ্লিষ্টরা, সুধীজন, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
মো: মুরাদ হোসেন
রাজশাহী জেলা প্রতিনিধি:
