রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নওগাঁয় তিন দিন ব্যাপি ভূমি মেলার উদ্বোধন

নওগাঁয় তিন দিন ব্যাপি ভূমি মেলার উদ্বোধন

নওগাঁয় তিন দিন ব্যাপি ভূমি মেলার উদ্বোধন

জনবান্ধন অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্য কে সামনে রেখে নওগাঁয় তিনদিন ব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় নওগাঁ সদর উপজেলা ভূমি অফিস চত্বরে জেলা প্রশাসন ও নওগাঁ সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু। এসময় নওগাঁ জেলা প্রশাসক 

মোহাম্মদ সাইফুল ইসলাম, নওগাঁ স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক ও নওগাঁ পৌরসভার প্রশাসক টি. এম. এ মমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জান্নাত আরা তিথি, সদর উপজেলা নিবার্হী অফিসার শাহীন মাহমুদ, নওগাঁ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান প্রমূখ  সহ সরকারি দপ্তরের কর্মকতা, কর্মচারী ও স্থানীয় ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন। এসময় ভূমি অধিগ্রহণের ২২জন এর মাঝে চেক প্রদান করা হয়। পরে প্রধান অতিথি মেলার স্টল পরিদর্শন করেন।

 নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি :