বুধবার, মে ২০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ইজিবাইক চালকের পরিবারকে আর্থিক সহায়তা

সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ইজিবাইক চালকের পরিবারকে আর্থিক সহায়তা

সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ইজিবাইক চালকের পরিবারকে আর্থিক সহায়তা

নিউজ ডেস্ক:

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ইজিবাইক চালক ফরিদ মিয়ার পরিবারকে নগদ ২৫ হাজার টাকা ও ৩০ কেজি চাল প্রদান করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ছাতিনামারি গ্রামে নিহতের বাড়িতে গিয়ে পরিবারের হাতে এই সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি।

এ সময় নিহত ফরিদ মিয়ার স্ত্রী, ছেলে-মেয়ে, পিতাসহ আত্মীয়-স্বজনদের সান্ত্বনা দেন এবং এই দুঃসময়ে ধৈর্যধারণের পরামর্শ ও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এতে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মশিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী নাসির উদ্দিন, ইউপি সদস্যসহ অন্যরা।

উল্লেখ্য, মঙ্গলবার (১৯ মে) সকালে গাইবান্ধা-দাড়িয়াপুর সড়কের ঠাকুরের দিঘি এলাকায় পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ফরিদ মিয়াসহ দুইজন নিহত এবং পাঁচজন আহত হন। নিহত ফরিদ মিয়া শ্রীপুর ইউনিয়নের ছাতিনামারি গ্রামের পাতা মিয়ার ছেলে।