কোরবানির ঈদ সামনে রেখে ব্যস্ততা বেড়েছে রাজধানীর খামারগুলোতে। সকাল থেকে রাত পর্যন্ত চলছে ক্রেতাদের আনাগোনা। অনেকে বাজেটের মধ্যে ভালো গরুর খোঁজে ঘুরছেন এক খামার থেকে আরেক খামারে।খামারগুলোতে বড় ও বাহারি গরু ঘিরে রয়েছে আলাদা আকর্ষণ। বিশেষ করে বিশাল আকৃতির সাদা গরু কিংবা বিদেশি জাতের গরু
দেখতে ভিড় করছেন অনেকে। যদিও এসব গরুর দাম কয়েক লাখ টাকা পর্যন্ত হাঁকা হচ্ছে।খামারিদের মতে, এবার সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে মাঝারি আকারের 'দেশি' গরু। বিশেষ করে ৯০ হাজার থেকে দেড় লাখ টাকার মধ্যে থাকা গরুর চাহিদাই বেশি। এবার খামারগুলোতে অনলাইনেও বিক্রি বেড়েছে। লাইভ ভিডিও, লাইভ ওয়েট ও আগাম বুকিংয়ের মাধ্যমে ঘরে বসেই গরু পছন্দ করছেন অনেক ক্রেতা।
এদিকে, রাজধানীর হাটগুলোতে গরু আসতে শুরু করলেও ক্রেতাদের উপস্থিতি একেবারেই কম। ঈদের শেষ কয়েক দিন বেচা-কেনি জমে উঠবে বলে আশাবাদী তারা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে সাশ্রয়ের মধ্যে কোরবানি সম্পন্ন করতেই আগ্রহ সাধারণ মানুষের।
