বুধবার, মে ২০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পিরোজপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন: ঘরে বসেই মিলছে খতিয়ান ও পর্চা

পিরোজপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন: ঘরে বসেই মিলছে খতিয়ান ও পর্চা

পিরোজপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন: ঘরে বসেই মিলছে খতিয়ান ও পর্চা

জনবান্ধব, হয়রানিমুক্ত এবং সম্পূর্ণ আধুনিক স্বয়ংক্রিয় ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় নিয়ে পিরোজপুরে তিন দিনব্যাপী 'ভূমি সেবা মেলা-২০২৬' এর র‍্যালী, শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। "স্মার্ট ভূমি সেবায় দেশ, প্রগতি ও সমৃদ্ধি বাংলাদেশ" এবং "জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ" এই প্রতিপাদ্যকে ধারণ করে ১৯ মে ২০২৬ খ্রি. পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে জেলা পর্যায়ের এই মেলার আয়োজন করা হয়। পিরোজপুর জেলা প্রশাসন এবং পিরোজপুর সদর উপজেলা ভূমি অফিসের যৌথ আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এই মেলাটি আগামী ২১ মে ২০২৬ তারিখ পর্যন্ত চলবে।

ভূমি মন্ত্রণালয়ের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।

জেলা পর্যায়ে ‎​মেলার মূল কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের  জেলা প্রশাসক (ডিসি)  আবু সাঈদ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক আবু সাঈদ মেলায় স্থাপিত বিভিন্ন তথ্য ও সেবামূলক স্টলগুলি পরিদর্শন করেন। এ সময় তিনি স্টলসমূহে আগত সাধারণ মানুষের সাথে সরাসরি কথা বলেন, তাঁদের সমস্যার কথা শোনেন এবং আধুনিক ডিজিটাল ভূমি সেবার নানা দিক ঘুরে দেখেন।
‎​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -
‎পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন,

পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিস ইসরাত জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, পিরোজপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশিদ এবং পিরোজপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস. এম. আল-আমীন। এছাড়াও ভূমি ও সাব-রেজিস্ট্রার বিভাগের অন্যান্য কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
‎​মেলায় আগত শিক্ষার্থী ও জনসাধারণের উদ্দেশ্যে পিরোজপুর সদর উপজেলার ইউএনও মামুনুর রশিদ তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্যে ভূমি সেবার নানাবিধ আধুনিক ডিজিটাল মাধ্যম ও আইনি প্রক্রিয়া অত্যন্ত সহজ ভাষায় তুলে ধরেন। তিনি বলেন, মানুষের জন্মের পর থেকে শুরু করে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এবং মৃত্যুর পরেও ভূমির অধিকার ও স্পর্শ কোনো না কোনোভাবে লেগে থাকে। ভূমি আমাদের কেবল একটি সম্পদই নয়, এটি আমাদের আবেগ, ভবিষ্যৎ স্বপ্ন, সমাজ গঠন ও উন্নয়নের চালিকাশক্তি।
‎​

তিনি আরও বলেন, অতীতে land সেবা পেতে সাধারণ মানুষকে যে ধরণের ভোগান্তি বা নামজারির জটিলতায় পড়তে হতো, বর্তমান সরকারের নানামুখী প্রযুক্তিগত পদক্ষেপের ফলে তা অনেকটাই দূর হয়েছে। ভূমি মন্ত্রণালয় এখন সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করছে। ভূমি সেবায় যে কোনো প্রকার দুর্নীতি, অনিয়ম বা হয়রানি রোধ করতে সরকারের একটি সার্বক্ষণিক হটলাইন নম্বর ১৬১২২ (16122) চালু রয়েছে। যে কোনো নাগরিক দেশের যে কোনো প্রান্ত থেকে এই নম্বরে কল করে ভূমির যে কোনো সেবা সম্পর্কিত তথ্য জানতে পারবেন এবং একই সাথে কোনো কর্মকর্তা বা মধ্যস্বত্বভোগী দ্বারা হয়রানির শিকার হলে সরাসরি অভিযোগও দায়ের করতে পারবেন।
‎​

ইউএনও মামুনুর রশিদ তাঁর বক্তব্যে ভূমি সেবার ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর ব্যবহার এবং এর সুনির্দিষ্ট খরচ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি জানান, বর্তমানে নাগরিকেরা ঘরে বসেই ভূমি মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইট www.land.gov.bd এর মাধ্যমে অথবা নির্দিষ্ট মোবাইল অ্যাপ 'ভূমি অ্যাপ' (Land App) ব্যবহার করে খতিয়ান, পর্চা বা নামজারির আবেদন করতে পারছেন। আবেদন করার পর নাগরিকেরা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) যেমন—বিকাশ, রকেট বা নগদের মাধ্যমে ঘরে বসেই নির্দিষ্ট ফি পরিশোধ করতে পারছেন। শুধু তাই নয়, কোনো নাগরিক যদি সশরীরে অফিসে না এসে তাঁর কাঙ্ক্ষিত খতিয়ান বা পর্চাটি নিজের বাড়িতে পেতে চান, তবে ডাক বিভাগের (Courier/Post) নির্দিষ্ট ফি জমা দিয়ে ঘরে বসেই ডাকযোগেও তা সংগ্রহ করতে পারবেন।
‎​

সরকারি সেবার স্বচ্ছতা বৃদ্ধির পাশাপাশি সাব-রেজিস্ট্রেশন প্রক্রিয়া, দলিলের জাবেদা নকল সংগ্রহ ও ভূমি অধিগ্রহণ শাখার কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করতে মেলা প্রাঙ্গণে বেশ কিছু তথ্যবহুল স্টল স্থাপন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল—ভূমি সেবা সহায়তা কেন্দ্র, পিরোজপুর সদর; সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয়, পিরোজপুর সদর; ভূমি অধিগ্রহণ শাখা ও রেকর্ডরুম শাখা (জেলা প্রশাসকের কার্যালয়); এবং পৌর ও ইউনিয়ন ভূমি অফিসসমূহ। ১৯ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত চলমান এই মেলায় উপস্থিত সকল সাধারণ মানুষকে ডিজিটাল পদ্ধতিতে ই-নামজারি ও পর্চার আবেদন প্রক্রিয়া সরাসরি প্রদর্শন করা হচ্ছে এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
‎ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। 

‎​পিরোজপুর প্রতিনিধি: