শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরা শালিখায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত

মাগুরা শালিখায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত

মাগুরা শালিখায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত

মাগুরার শালিখা উপজেলায় ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী অনুষ্ঠানের উদ্বোধন করেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শালিখার আয়োজনে সোমবার (১৯ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। উপজেলার কৃষি কর্মকর্তা আবুল হাসনাত মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জনাব মোঃ তাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাজ্জাদ হোসেন, সিনিয়র মনিটরিং অফিসার, পার্টনার প্রোগ্রাম,যশোর অঞ্চল, যশোর।
 

কংগ্রেসে উপজেলার বিভিন্ন এলাকার ৭০ জন কৃষক-কৃষাণী, মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি ও স্থানীয় সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আধুনিক কৃষি প্রযুক্তি, পুষ্টি নিরাপত্তা, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষতা বৃদ্ধি, টেকসই কৃষি উৎপাদন, নিরাপদ ফসল উৎপাদন  এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে কাজ করা হচ্ছে। পাশাপাশি কৃষকদের মাঠ পর্যায়ে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। 

জসীম উদ্দীনঃ শালিখা উপজেলা প্রতিনিধিঃ