মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিককরণ এখন সরকারের বিবেচনায়: বিমানমন্ত্রী

সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিককরণ এখন সরকারের বিবেচনায়: বিমানমন্ত্রী

সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিককরণ এখন সরকারের বিবেচনায়: বিমানমন্ত্রী

মোঃ আমির হোসেন 
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি,

 

প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা)।

আজ বুধবার (২০ মে) সকালে সৈয়দপুর বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা নিশ্চিত করেন।

মন্ত্রী বলেন, “নির্বাচনী ইশতেহারে ও বিভিন্ন জনসভায় মাননীয় প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন নিয়ে যে সকল প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। আমরা মাত্র দুই মাস হলো দায়িত্ব গ্রহণ করেছি। তাই আপনাদের একটু ধৈর্য ধরার অনুরোধ জানাচ্ছি। ধাপে ধাপে একটির পর একটি কাজ এগিয়ে নেওয়া হবে।”
সৈয়দপুর বিমানবন্দরের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন:

“যে বিমানবন্দরে যাত্রীসেবা বেশি হবে, সুযোগ-সুবিধা বাড়বে এবং যা দেশের ও জনগণের স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, সেসব বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার চেষ্টা করা হবে। সেই ধারাবাহিকতায় সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক করার বিষয়টি এখন সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।”

বিমানবন্দরের কার্যক্রম পরিদর্শন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে মন্ত্রী সড়কপথে ঠাকুরগাঁও-এর উদ্দেশ্যে রওনা হন।

সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার এই আশ্বাসে স্থানীয় ব্যবসায়ী, যাত্রীসাধারণ এবং উত্তরবঙ্গের মানুষের মনে নতুন আশার সঞ্চার হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই বিমানবন্দরটি আন্তর্জাতিক রূপ পেলে ভারতের সেভেন সিস্টার্স খ্যাত রাজ্যগুলো, নেপাল এবং ভুটানের সাথে বাংলাদেশের বাণিজ্য ও পর্যটন খাতে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে।