শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে সমালোচনা করলেন অভিনেতা সেবাস্টিয়ান

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে সমালোচনা করলেন অভিনেতা সেবাস্টিয়ান

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে সমালোচনা করলেন অভিনেতা সেবাস্টিয়ান

নিউজ ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে সমালোচনা করলেন অভিনেতা সেবাস্টিয়ান

হলিউড অভিনেতা সেবাস্টিয়ান স্ট্যান আবারও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কড়া মন্তব্য করে আলোচনায় এসেছেন। কান চলচ্চিত্র উৎসবে নিজের নতুন সিনেমা ‘ফিয়র্ড’-এর সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমানে আমেরিকার পরিস্থিতি ‘মোটেও হাসির বিষয় নয়’।‘ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে আমেরিকা’, ট্রাম্পকে নিয়ে অভিনেতার ক্ষোভ প্রকাশ হলো এভাবেই।

দুই বছর আগে ট্রাম্পকে নিয়ে নির্মিত জীবনীভিত্তিক সিনেমা ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এ অভিনয় করেছিলেন সেবাস্টিয়ান স্ট্যান। সেই সিনেমার প্রসঙ্গ উঠতেই সাংবাদিকদের একাংশ হেসে ফেললেও স্ট্যান গম্ভীর সুরে বলেন, ‘এটা হাসির কিছু না। সত্যি বলতে, আমরা খুবই খারাপ একটা অবস্থার মধ্যে আছি।’

তিনি আরও বলেন, ‘গণমাধ্যমের নিয়ন্ত্রণ, মতপ্রকাশে বাধা, হুমকি আর একের পর এক মামলার ঘটনা দেখে মনে হচ্ছে পরিস্থিতি ভয়াবহ দিকে যাচ্ছে। ‘দ্য অ্যাপ্রেন্টিস’ সিনেমা মুক্তির সময়ও আমরা এসবের মুখোমুখি হয়েছিলাম।’

জানা যায়, ২০২৪ সালে কান উৎসবে সিনেমাটির প্রদর্শনীর আগে ট্রাম্পপক্ষ থেকে আইনি পদক্ষেপের হুমকি দেওয়া হয়েছিল। ট্রাম্প তখন সিনেমাটিকে ‘আবর্জনা’ ও ‘পুরোটাই কাল্পনিক’ বলে মন্তব্য করেছিলেন।

বর্তমানে কান উৎসবে আলোচনায় রয়েছে সেবাস্টিয়ান স্ট্যানের নতুন সিনেমা ‘ফিয়র্ড’। রোমানিয়ান নির্মাতা ক্রিস্টিয়ান মুঙ্গিউ পরিচালিত সিনেমাটি প্রদর্শনের পর দর্শকরা টানা ১০ মিনিট দাঁড়িয়ে করতালি দেন। এতে আরও অভিনয় করেছেন রেনাতে রেইন্সভে।

পরিবার, ধর্মীয় বিশ্বাস ও আইনি সংকট ঘিরে নির্মিত এই সিনেমাটি এবারের কানে পাম দ’র জয়ের দৌড়েও এগিয়ে আছে বলে মনে করছেন অনেকে