শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মুক্তি পেয়েছে তুমি আসবে বলে

মুক্তি পেয়েছে তুমি আসবে বলে

মুক্তি পেয়েছে তুমি আসবে বলে

নিউজ ডেস্ক:

ঈদুল আজহা উপলক্ষে প্রকাশিত হয়েছে নতুন দ্বৈতগান ‘তুমি আসবে বলে’। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শরীফ ও স্বরলিপি। গানটির কথা ও সুর করেছেন হাবিব মোস্তফা এবং সংগীতায়োজন করেছেন অণু মোস্তাফিজ।

ঈদ উপলক্ষে নির্মিত নান্দনিক ভিডিও আকারে গানটি প্রকাশ করা হয়েছে ‘তিন তার’ ইউটিউব চ্যানেলে। ভিডিওটি পরিচালনা করেছেন ইব্রাহিম আহমেদ। সেখানে মডেল হিসেবেও দেখা গেছে শরীফ ও স্বরলিপিকে।

গানটি নিয়ে গীতিকার ও সুরকার হাবিব মোস্তফা বলেন,‌ ‘শরীফের কণ্ঠে রয়েছে আলাদা মায়া ও আকর্ষণীয় উচ্চারণভঙ্গি। স্বরলিপির গায়কীও ইতোমধ্যে শ্রোতাদের মধ্যে জনপ্রিয়। তাই গানটির প্রতিটি অংশ অত্যন্ত যত্ন নিয়ে তৈরি করা হয়েছে। শ্রোতাদের হৃদয়ে ভালোবাসার অনুভূতি ছড়িয়ে দেওয়াই ছিল মূল উদ্দেশ্য।’

কণ্ঠশিল্পী শরীফ বলেন, ‘ভালোবাসা একটি পবিত্র অনুভূতি, যা সহজে প্রকাশ করা যায় না। ‘তুমি আসবে বলে’ গানটির মাধ্যমে সেই অনুভূতিকে সুরে ও কথায় প্রকাশের চেষ্টা করা হয়েছে।’

স্বরলিপি বলেন, ‘সহজ কথা, মিষ্টি সুর ও পরিচ্ছন্ন সংগীতায়োজনে তৈরি এই গানটি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে। সহশিল্পী শরীফের সঙ্গে কাজের অভিজ্ঞতাও দারুণ ছিল বলে জানান তিনি। ঈদ আনন্দকে আরও রাঙিয়ে দিতেই এই গান প্রকাশ করা হয়েছে।’