শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুনিয়র এনটিআরের পাঁচ অজানা তথ্য

জুনিয়র এনটিআরের পাঁচ অজানা তথ্য

জুনিয়র এনটিআরের পাঁচ অজানা তথ্য

নিউজ ডেস্ক:

তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর। গতকাল বুধবার (২০ মে) ৪৩ বছর পূর্ণ করে চুয়াল্লিশে পা দিয়েছেন এই অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসছেন এই অভিনেতা। ‘ইয়ং টাইগার’খ্যাত এই নায়ক অভিনয় দক্ষতা দিয়ে গত দুই দশক ধরে দর্শকদের মুগ্ধ করে চলেছেন। বিশেষ এই দিনে চলুন জেনে নিই, এই তারকার অজানা পাঁচ তথ্য।

১০ বছর বয়সে চলচ্চিত্রে অভিষেক মাত্র ১০ বছর বয়সে চলচ্চিত্রে পা রাখেন জুনিয়র এনটিআর। তার অভিষেক চলচ্চিত্রের নাম ‘ব্রহ্মঋষি বিশ্বমিত্র’। এটি পরিচালনা করেন সিনিয়র এনটিআর। এরপর অভিনয় করেন ‘বালা রামায়াণাম’ সিনেমায়। এতে ভগবান রামের চরিত্রে অভিনয় করে যেমন প্রশংসা কুড়ান, তেমনই পুরস্কারও জিতে নেন।  

প্রশিক্ষিত কুচিপুডি নৃত্যশিল্পী অনেকেই জানেন না, জুনিয়র এনটিআর প্রশিক্ষিত একজন কুচিপুডি নৃত্যশিল্পীও। মাস্টার সুধাকরের কাছ থেকে এ নাচের তালিম নেন জুনিয়র এনটিআর। খুব অল্প বয়সে এই নাচের প্রশিক্ষণ পান তিনি। অন্ধ্রপ্রদেশের নানা অনুষ্ঠানে এই নৃত্য পরিবেশন করতে দেখা যায় তাকে। ‘সিমহাড়ি’, ‘আদি’, ‘ট্রিপলআর’-এর মতো সিনেমায় অভিনয়ের পাশাপাশি নাচের দক্ষতারও প্রমাণ দিয়েছেন এই তারকা। 

সবচেয়ে বড় অডিও লঞ্চ ইভেন্টের রেকর্ড জুনিয়র এনটিআর অভিনীত সিনেমা ‘অন্ধ্রওয়ালা’। ২০০৩ সালে সিনেমাটির অডিও লঞ্চিং অনুষ্ঠানের আয়োজন করা হয় তার নিজ শহর নিম্মাকুরুতে। এতে ১০ লাখ ভক্ত অংশ নিয়েছিলেন! ভক্তদের আনার জন্য ভারতীয় রেলওয়ে ১০টি বিশেষ ট্রেন চালু করেছিল। অসংখ্য বাসও রিজার্ভ করা হয়েছিল। দাবি করা হয়, এখন পর্যন্ত কোনো সিনেমা এই রেকর্ড ভাঙতে পারেনি।