শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আবারও ছেলের বাবা হলেন ব্যাচেলর পয়েন্টের হাবু ভাই

আবারও ছেলের বাবা হলেন ব্যাচেলর পয়েন্টের হাবু ভাই

আবারও ছেলের বাবা হলেন ব্যাচেলর পয়েন্টের হাবু ভাই

নিউজ ডেস্ক:

ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেতা চাষী আলম। ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে হাবু ভাই চরিত্রে অভিনয় করে দেশজুড়ে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এ নামেই তাকে বেশি চেনেন সবাই। অভিনেতার জীবনে এলো সুসংবাদ।

তার ঘর আলো করে ফুটফুটে এক পুত্রসন্তান জন্ম নিয়েছে। তিন বছর আগে ২০২৩ সালে বিয়ে করা চাষী আলমের এটি দ্বিতীয় সন্তান।

বৃহস্পতিবার (২১ মে) সকালে নিজেই জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন চাষী আলম। তিনি বলেন, ‘মা এবং সন্তান দুইজনে খুব ভালো আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ স্ত্রীর সঙ্গে চাষী আলমতবে নতুন পুত্রের কোনো ছবি তিনি প্রকাশ করেননি এখনো। খবরটি প্রকাশ হওয়ার পর থেকে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এই অভিনেতা।

এর আগে ২০২৪ সালের ১০ জুলাই প্রথম সন্তানের বাবা হন তিনি। সেবারও এক পুত্র সন্তান জন্ম দেন তার স্ত্রী। 

২০২৩ সালের ২৫ আগস্ট ঢাকার মেয়ে তুলতুলের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন চাষী আলম।

চাষী আলম ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক দিয়ে তুমুল দর্শকপ্রিয়তা লাভ করেন। তবে মারজুক রাসেলের সঙ্গে একাধিক নাটকে অভিনয় করে তিনি আলোচিত হয়েছেন। তার অভিনীত বেশ কয়েকটি নাটক ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে ছিল। চাষী অভিনীত কাজল আরেফিন অমি নির্মিত ‘কিডনি’ ও ‘ফিমেল’ নাটক ব্যাপক প্রশংসিত হয়েছে। 

সেই ধারাবাহিকতায় আসছে ঈদেও বেশ কিছু নাটক ও ওটিটির কন্টেন্টে দেখা যাবে চাষী আলমকে।