ভোলা জেলার সদর থানাধীন চর সামলাইয়া শিয়ালি বাড়ি সংলগ্ন এলাকায় আজ ২১ মে ২০২৬ বৃহস্পতিবার রাত ২ টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলার একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ মোঃ আবুল কাশেম এই তথ্য নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মধ্যরাতে ভোলা জেলার সদর থানাধীন চর সামলাইয়া শিয়ালি বাড়ি সংলগ্ন এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে—এমন একটি গোপন সংবাদ আসে। তথ্যের সত্যতা যাচাই করে কোস্ট গার্ড বেইস ভোলার একটি বিশেষ দল দ্রুত ওই এলাকায় অভিযান চালায়।
অভিযান চলাকালীন সন্দেহভাজন এলাকায় তল্লাশি চালিয়ে আনুমানিক ৬২ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজা এবং ৪৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারিরা হলেন:
১. মোঃ নূর আলম (৫১), পিতা: মোঃ আব্দুল মালেক মাস্টার।
২. মোঃ আনোয়ার হোসেন (৫২), পিতা: মোঃ রফিকুল ইসলাম।
উভয়ের বাড়ি ভোলা সদর থানার ৫নং ওয়ার্ডের বড় চর সামাইয়া (পোস্ট: খেয়াঘাট) গ্রামে।
মাদকের ভয়াল থাবা থেকে দেশের তরুণ প্রজন্ম ও যুবসমাজকে রক্ষা করতে বাংলাদেশ কোস্ট গার্ড বদ্ধপরিকর। মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে ভবিষ্যতেও আমাদের এ ধরনের কঠোর ও বিশেষ
অভিযান জোরালোভাবে অব্যাহত থাকবে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত মাদকদ্রব্য (গাঁজা ও ইয়াবা) এবং আটককৃত দুই আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়া ও মামলা দায়েরের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মোঃ আজাদ
ভোলা জেলা, প্রতিনিধি
