শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় জনপ্রিয় গায়িকাকে খুন

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় জনপ্রিয় গায়িকাকে খুন

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় জনপ্রিয় গায়িকাকে খুন

নিউজ ডেস্ক:

 

ভারতের পাঞ্জাবি গায়িকা ও মেকআপ–শিল্পী ইন্দর কৌরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পিটিআই জানিয়েছে, লুধিয়ানার একটি খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ১৩ মে থেকে তিনি নিখোঁজ ছিলেন।

পুলিশ জানায়, লুধিয়ানার জামালপুর এলাকার বাসিন্দা ইন্দর কৌর ১৩ মে নিজ গাড়িতে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। এ ঘটনায় সুখবিন্দর সিং নামের এক ব্যক্তির বিরুদ্ধে অপহরণের অভিযোগ করেন ইন্দরের ভাই। পরিবারের দাবি, কানাডাপ্রবাসী এক ব্যক্তি বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করেন। এক পুলিশ কর্মকর্তা জানান, এ ঘটনায় সুখবিন্দর সিংয়ের বাবা প্রীতম সিং ও তাঁর বন্ধু করমজিৎ সিংকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হত্যার পরিকল্পনার অভিযোগ ওঠা সুখবিন্দর সিং ইতিমধ্যে কানাডায় পালিয়ে গেছেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য সমরালা সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে আরও তদন্ত চলছে।

ইন্দর কৌর প্রায় পাঁচ বছর আগে গানের জগৎ থেকে সরে এসে একটি বুটিক ও মেকআপ স্টুডিও পরিচালনা করছিলেন। পরিবারের ভাষ্য অনুযায়ী, প্রায় তিন বছর আগে ইনস্টাগ্রামে সুখবিন্দরের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে ইন্দর কৌর জানতে পারেন, সুখবিন্দর আগে থেকেই বিবাহিত এবং তাঁর সন্তান রয়েছে। এরপর তিনি বিয়ে ও সম্পর্ক—দুটিই প্রত্যাখ্যান করেন। পরিবারের অভিযোগ, এর জেরেই হত্যার পরিকল্পনা করা হয়।পরিবার আরও দাবি করেছে, সুখবিন্দর কানাডা থেকে নেপাল হয়ে পাঞ্জাবে এসে এই হত্যাকাণ্ড ঘটান। অপহরণের জন্য মোগা থেকে দুটি ট্যাক্সিও ভাড়া করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। হত্যার পর একই পথে নেপাল হয়ে তিনি আবার কানাডায় পালিয়ে যান বলে জানিয়েছে পরিবার।

পাঞ্জাবি সংগীত অঙ্গনে উদীয়মান কণ্ঠশিল্পী হিসেবে পরিচিত ছিলেন ইন্দর কৌর। আঞ্চলিক গানের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি জনপ্রিয়তা পেয়েছিলেন।