শনিবার, আগস্ট ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মান্দায় কৃষি উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তায় 'পার্টনার কংগ্রেস' অনুষ্ঠিত

মান্দায় কৃষি উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তায় 'পার্টনার কংগ্রেস' অনুষ্ঠিত

মান্দায় কৃষি উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তায় 'পার্টনার কংগ্রেস' অনুষ্ঠিত

নওগাঁর মান্দায় কৃষির আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ উদ্যোক্তা তৈরির লক্ষ্যে  ২০২৫-২৬ অর্থবছরে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় এক দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
 

বৃহস্পতিবার (২১ মে) বেলা সাড়ে ১১টায় মান্দা উপজেলা পরিষদ অডিটরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মান্দা উপজেলার আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণী, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর সভাপতিত্বে এবং অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সীমা কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-৪ (মান্দা) আসনের জাতীয় সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু এমপি।
 

স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছাঃ শায়লা শারমিন বলেন, কৃষিকে আরও লাভজনক, টেকসই ও পুষ্টিনির্ভর করতে পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের দক্ষ করে তোলাই এ প্রকল্পের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ মাহাবুব উল আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ মোহাইমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ রুমেলা খাতুন, ৮ নং কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, ৪ নং মান্দা ইউনিয়নের চেয়ারম্যান ডাঃ তোফাজ্জল হোসেন, ৭ নং প্রসাদপুর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল, উপজেলা যুবদলের সভাপতি মোঃ আব্দুল জলিলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
কংগ্রেসে কৃষিতে নতুন প্রযুক্তির ব্যবহার, পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এম এ মতিন 
মান্দা (নওগাঁ) প্রতিনিধি