শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ নাট্য অভিনেত্রী তাজিন আহমেদের মৃত্যুবার্ষিকী

আজ নাট্য অভিনেত্রী তাজিন আহমেদের মৃত্যুবার্ষিকী

আজ নাট্য অভিনেত্রী তাজিন আহমেদের মৃত্যুবার্ষিকী

নিউজ ডেস্ক:

এক বহুমাত্রিক প্রতিভার নাম
তাজিন আহমেদ — বাংলাদেশের নাট্যজগৎ ও গণমাধ্যমের এক উজ্জ্বল নক্ষত্র, যিনি তার অভিনয়, উপস্থাপনা, লেখালেখি ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে বাঙালির হৃদয়ে চিরস্থায়ী স্থান করে নিয়েছেন।

১৯৭৫ সালের ৩০ জুলাই নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করলেও বেড়ে উঠেছেন পাবনায়। তাঁর ডাক নাম ছিল 'জল'। পিতা কামাল আহমেদ ও মাতা দিলারা ডলি। ইডেন কলেজ থেকে পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যয়ন করেন।
১৯৯৬ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘শেষ দেখা শেষ নয়’ নাটকের মাধ্যমে তার অভিনয়যাত্রা শুরু। এরপর অসংখ্য জনপ্রিয় নাটক ও টেলিছবিতে তিনি অভিনয় করেন। হুমায়ূন আহমেদের ‘নীলচুড়ি’ নাটকে তার অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়।


১৯৯৭ সালে 'থিয়েটার আরামবাগ'-এর মাধ্যমে মঞ্চে অভিনয় শুরু করেন। এরপর 'নাট্যজন' এবং আরণ্যক নাট্যদলের 'ময়ূর সিংহাসন'-এ অভিনয় করেন, যা ছিল তাঁর শেষ মঞ্চনাটক।
১৯৯১ সালে বিটিভির 'চেতনা' অনুষ্ঠানে উপস্থাপনার মধ্য দিয়ে যাত্রা শুরু। এরপর এনটিভিতে টানা ১০ বছর ‘টিফিনের ফাঁকে’ অনুষ্ঠান উপস্থাপনা করেন। একাত্তর টিভির ‘একাত্তরের সকালে’ অনুষ্ঠানেও তাকে দেখা গেছে।
তিনি শুধু অভিনেত্রী নন, ছিলেন দক্ষ নাট্যকারও। তার রচিত নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য — বৃদ্ধাশ্রম, অনুর একদিন, এক আকাশের তারা, হুম, সম্পর্ক। নিজের লেখা ও পরিচালনায় নির্মিত নাটক ‘যাতক’ ও ‘যোগফল’ বিশেষভাবে উল্লেখযোগ্য।
১৯৯৪ সালে 'দৈনিক ভোরের কাগজ'-এ সাংবাদিক হিসেবে যুক্ত হন। ১৯৯৭ সালে 'প্রথম আলো'-তে কাজ শুরু করেন এবং পরবর্তীতে “নিজস্ব প্রতিবেদক” হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০২ সালে মার্কেন্টাইল ব্যাংকে জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগ দেন।


তিনি ‘বাংলাদেশ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)’-এর কেন্দ্রীয় কমিটিতে বিভাগীয় সম্পাদক (সাংস্কৃতিক) পদে দায়িত্ব পালন করেন।
অভিনয় পরিচালক এজাজ মুন্না এবং পরবর্তীতে ড্রামার রুমি রহমানের সঙ্গে সংসার করেছিলেন তিনি।
২০১৮ সালের ২২ মে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। ২৩ মে বনানী কবরস্থানে তাঁর পিতার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন।
তাজিন আহমেদ ছিলেন একাধারে অভিনেত্রী, উপস্থাপক, নাট্যকার, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক—বাংলাদেশের সংস্কৃতি জগতে তাঁর অবদান অবিস্মরণীয়। তাঁর শূন্যতা পূরণ হবার নয়। আজ তিনি নেই, কিন্তু তাঁর কর্ম আমাদের মাঝে বেঁচে থাকবে চিরকাল।

শ্রদ্ধা ও ভালোবাসায় এন্টার টিভি পরিবার স্মরণ করছে এই অনন্য শিল্পীকে।