শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সারা বিশ্বের সাথে আজ থেকে বাংলাদেশেও দেখা যাবে স্টার ওয়ারস

সারা বিশ্বের সাথে আজ থেকে বাংলাদেশেও দেখা যাবে স্টার ওয়ারস

সারা বিশ্বের সাথে আজ থেকে বাংলাদেশেও দেখা যাবে স্টার ওয়ারস

নিউজ ডেস্ক:

হলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘স্টার ওয়ারস’ ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। সিরিজের নতুন সিনেমা ‘স্টার ওয়ারস: দ্য ম্যান্ডালোরিয়ান অ্যান্ড গ্রোগু’ আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে আগামী ২২ মে। একই দিনে বাংলাদেশের দর্শকরাও সিনেমাটি দেখতে পারবেন স্টার সিনেপ্লেক্সে।

জন ফাভরো পরিচালিত এই সিনেমাটি ডিজনির জনপ্রিয় ‘দ্য ম্যান্ডালোরিয়ান’ সিরিজের গল্প সম্প্রসারণ। সিনেমাটিতে অভিনয় করেছেন পেড্রো প্যাসকাল, জেরেমি অ্যালেন হোয়াইট, সিগুর্নি ওয়েভারসহ অনেকে।

গল্পে দেখা যায়, সাম্রাজ্য পতনের পরও গ্যালাক্সিতে ইম্পেরিয়াল বাহিনীর অবশিষ্ট অংশ সক্রিয় রয়েছে। এই অস্থির পরিস্থিতিতে ম্যান্ডালোরিয়ান ডিন জারিন এবং তার ছোট শিষ্য গ্রোগু নতুন এক বিপজ্জনক মিশনে জড়িয়ে পড়ে। নিউ রিপাবলিকের অনুরোধে তারা এক অপহরণ ও গোপন ষড়যন্ত্রের তদন্তে নামে, যেখানে ফোর্স-সংবেদনশীল ক্লোন এবং নতুন অস্ত্র তৈরির ভয়াবহ পরিকল্পনা সামনে আসে।

মিশনের অগ্রগতির সঙ্গে সঙ্গে ম্যান্ডো ও গ্রোগুর সম্পর্ক আরও গভীর হয়, যা সিনেমাটির আবেগী দিককে শক্তিশালী করে। অ্যাকশন ও ভিজ্যুয়াল ইফেক্টের পাশাপাশি তাদের বন্ধনই গল্পের মূল আকর্ষণ হিসেবে ধরা হচ্ছে।

ট্রেলার প্রকাশের পর ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও সিনেমাটিকে ঘিরে বিশ্বজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।