সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। তার পূর্বঘোষিত সফরসূচি অনুযায়ী, শনিবার (২৩ মে) সকাল নয়টায় রাজধানী ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশে রওয়ানা করবেন প্রধানমন্ত্রী। দুপুর বারোটায় ময়মনসিংহের ত্রিশালে যাবেন। সেখানে বইলর কানহর ধরার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। পরে যোগ দেবেন জাতীয় কবির জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠানে। বিকেলে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমানের। 

এদিকে, প্রধানমন্ত্রীর সফর ঘিরে উচ্ছ্বসিত স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তার ময়মনসিংহ সফরকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করেছে।