মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দুই স্কুলশিক্ষার্থীকে উদ্ধার করে অভিভাবকের নিকট হস্তান্তর করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

দুই স্কুলশিক্ষার্থীকে উদ্ধার করে অভিভাবকের নিকট হস্তান্তর করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

দুই স্কুলশিক্ষার্থীকে উদ্ধার করে অভিভাবকের নিকট হস্তান্তর করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

গত বুধবার  সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বোয়ালিয়া মডেল থানাধীন হেতেম খাঁ বিএম কলেজের সামনে দুই স্কুলছাত্রী মোসাঃ তানহা (ছদ্মনাম) ও মোসাঃ মিম (ছদ্মনাম)-কে অসহায় ও বিভ্রান্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে সংবাদ দেয়।

প্রাথমিকভাবে জানা যায়, উভয়ই ৫ম শ্রেণির ছাত্রী। বিকাল আনুমানিক ৪টার দিকে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে অজ্ঞাতনামা এক ব্যক্তি শিশু দুটিকে আমের জুস খাওয়ায়। এরপর থেকে তারা স্বাভাবিকভাবে কথা বলতে পারছিল না এবং শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। একপর্যায়ে তারা হেতেম খাঁ পুরাতন বিএম কলেজ এলাকার সামনে এসে স্থানীয় লোকজনের কাছে আশ্রয় চাইলে স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করেন।

সংবাদ পেয়ে শিরোইল ফাঁড়ির ইনচার্জ এসআই/মোঃ গোলাম রসুল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশু দুটিকে উদ্ধারপূর্বক বোয়ালিয়া থানায় নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা প্রদানের পর ধীরে ধীরে শিশু দুটি স্বাভাবিক হলে পুলিশ তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করে। পরবর্তীতে শিশুদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের অভিভাবকদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে থানায় আসতে বলা হয়।

পরে শিশুদের অভিভাবক থানায় উপস্থিত হলে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও পরিচয় নিশ্চিতকরণ শেষে শিশু দুটিকে তাদের অভিভাবকদের নিকট বুঝিয়ে দেওয়া হয়। 

মো: মুরাদ হোসেন 
রাজশাহী জেলা