মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাজনা বিলে কচুরি পানার বিস্তার রোধে নিধন কার্যক্রম উদ্বোধন

গাজনা বিলে কচুরি পানার বিস্তার রোধে নিধন কার্যক্রম উদ্বোধন

গাজনা বিলে কচুরি পানার বিস্তার রোধে নিধন কার্যক্রম উদ্বোধন

পাবনা জেলার সুজানগর উপজেলার ঐতিহ্যবাহী গাজনা বিলের পরিবেশ ও জলজ সম্পদ রক্ষায় কচুরি পানার বিস্তার রোধে “গাজনা কচুরি নিধন কার্যক্রম”-এর শুভ উদ্বোধন করেছেন পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনের মাননীয় সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গাজনা বিল এ অঞ্চলের কৃষি, মৎস্য ও জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলাশয়। কিন্তু দীর্ঘদিন ধরে কচুরি পানার অতিরিক্ত বিস্তারের কারণে বিলের স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছে। এতে মাছের উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি কৃষি কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়ছে। একই সঙ্গে নৌযান চলাচলেও নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।

তিনি আরও বলেন, পরিবেশ ও জলজ সম্পদ রক্ষায় কচুরি পানার বিস্তার নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। সরকারের পাশাপাশি স্থানীয় জনগণকেও জলাশয় রক্ষায় সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে গাজনা বিলকে পুনরায় প্রাণবন্ত ও ব্যবহার উপযোগী করে গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মৎস্যজীবী, কৃষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বিলের পরিবেশ সংরক্ষণ, জলজ সম্পদ উন্নয়ন এবং জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

স্থানীয়দের মতে, কচুরি পানার কারণে দীর্ঘদিন ধরে গাজনা বিলের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছিল। সময়োপযোগী এই উদ্যোগ বাস্তবায়নের ফলে বিলের পানিপ্রবাহ স্বাভাবিক হবে, মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং স্থানীয় মানুষের জীবন-জীবিকায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

এদিকে, গাজনা বিলকে টেকসইভাবে রক্ষা করতে প্রশাসন ও স্থানীয় জনগণের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে। 

এস এন জামান, সুজানগর উপজেলা প্রতিনিধি