শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সৌদি আরবে এবারের হজে ধূলিঝড় ও তীব্র তাপপ্রবাহের সতর্কতা।

সৌদি আরবে এবারের হজে ধূলিঝড় ও তীব্র তাপপ্রবাহের সতর্কতা।

সৌদি আরবে এবারের হজে ধূলিঝড় ও তীব্র তাপপ্রবাহের সতর্কতা।

হজকে কেন্দ্র করে লাখ লাখ মুসলমান ভিড় করছেন সৌদি আরবের পবিত্র নগরী মক্কায়। এ অবস্থায় বৈরী আবহাওয়া নিয়ে সতর্ক করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। শুক্রবার (২২ মে) সংস্থাটি বেশ কয়েকটি অঞ্চলে ধূলিঝড় এবং দিনের বেলায় তীব্র তাপপ্রবাহের বিষয়ে সতর্ক করেছে। খবর আরব নিউজের।

আবহাওয়া অফিস জানায়, ধুলাবালি মিশ্রিত বাতাস নাজরান, রিয়াদ, পূর্বাঞ্চলীয় প্রদেশ, উত্তরাঞ্চলীয় সীমান্ত অঞ্চল, আল-জউফ ও তাবুকের কিছু অংশকে প্রভাবিত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


এ ছাড়া আসির, আল-বাহা ও মক্কার কিছু অংশে বজ্রসহ ঝড় ও বৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে এনসিএম।আবহাওয়া কর্তৃপক্ষ পূর্বাভাসে জানায়, মদিনা, মক্কা এবং পবিত্র স্থানগুলোতে যাতায়াতের সড়কে দিনের বেলায় আবহাওয়া স্থিতিশীল থাকলেও তীব্র গরম থাকতে পারে। ২৫ মে থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে। তাই সৌদি আরবের পবিত্র স্থানগুলোতে ভিড় করছেন হজযাত্রীরা
আবহাওয়া অফিস জানায়, মক্কায় তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস এবং মদিনায় ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে থাকবে ৪০ শতাংশ পর্যন্ত আর্দ্রতা এবং ধূলাবালি মিশ্রিত বাতাস।সৌদি প্রেস এজেন্সির তথ্যমতে, জাতীয় আবহাওয়া কেন্দ্র হজযাত্রী ও ভ্রমণকারীদের যাত্রা শুরুর আগে নিজেদের যানবাহন প্রস্তুত করতে, নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে এবং পানিশূন্যতা এড়াতে প্রচুর পরিমাণে তরল পান করার আহ্বান জানিয়েছে।
 

বছরের হজ উপলক্ষে মক্কায় কমপক্ষে ১৬ লাখ হজযাত্রীর সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম বার্ষিক ধর্মীয় সমাবেশ।
যদিও হজের আনুষ্ঠানিকতা মক্কা ও এর আশপাশের পবিত্র স্থানগুলোকে কেন্দ্র করে হয়ে থাকে, অনেক হজযাত্রী হজ সম্পন্ন করার আগে বা পরে ইসলামের দ্বিতীয় পবিত্রতম শহর মদিনাতেও ভ্রমণ করেন।

আবহাওয়া অফিস জানায়, ধুলাবালি মিশ্রিত বাতাস নাজরান, রিয়াদ, পূর্বাঞ্চলীয় প্রদেশ, উত্তরাঞ্চলীয় সীমান্ত অঞ্চল, আল-জউফ ও তাবুকের কিছু অংশকে প্রভাবিত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ ছাড়া আসির, আল-বাহা ও মক্কার কিছু অংশে বজ্রসহ ঝড় ও বৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে এনসিএম।আবহাওয়া কর্তৃপক্ষ পূর্বাভাসে জানায়, মদিনা, মক্কা এবং পবিত্র স্থানগুলোতে যাতায়াতের সড়কে দিনের বেলায় আবহাওয়া স্থিতিশীল থাকলেও তীব্র গরম থাকতে পারে। ২৫ মে থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে। 
 

মোঃ কামাল উদ্দিন, বিশেষ প্রতিনিধি সৌদি আরব।