মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজশাহীর কাদিরগঞ্জে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

রাজশাহীর কাদিরগঞ্জে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

রাজশাহীর কাদিরগঞ্জে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

রাজশাহী মহানগরীর ১৩ নং ওয়ার্ডের কাদিরগঞ্জ পুকুরে ডুবে এক মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরের দিকে ওই শিক্ষার্থী নিখোঁজ হলে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে কাদিরগঞ্জ পুকুরে সে পড়ে থাকতে পারে বলে সন্দেহ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় তল্লাশির পর পুকুর থেকে ওই মাদ্রাসাছাত্রকে উদ্ধার করা হয়। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরবর্তীতে মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এদিকে, শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। স্বজনদের কান্না ও আহাজারিতে পুরো পরিবেশ ভারী হয়ে ওঠে। অনেকেই এ ঘটনাকে হৃদয়বিদারক উল্লেখ করে গভীর শোক প্রকাশ করেছেন।

স্থানীয়রা বলছেন, নগরীর বিভিন্ন এলাকায় খোলা পুকুর ও জলাশয়ের নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। 

মো: মুরাদ হোসেন 
রাজশাহী জেলা