শনিবার, আগস্ট ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফটিকছড়িতে খামারির মহিষের মৃত্যু, সরকারি সহায়তার আবেদন

ফটিকছড়িতে খামারির মহিষের মৃত্যু, সরকারি সহায়তার আবেদন

ফটিকছড়িতে খামারির মহিষের মৃত্যু, সরকারি সহায়তার আবেদন

ফটিকছড়ি পৌরসভার ২ নং ওয়ার্ডের বাসিন্দা নূর সাফা প্রকাশ বালি একজন ক্ষুদ্র খামারি হিসেবে এলাকায় পরিচিত। নিজের সীমিত সামর্থ্য দিয়ে তিনি দীর্ঘদিন ধরে মহিষ পালন করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। তার খামারে মোট ৬টি মহিষ রয়েছে।

সম্প্রতি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় ঘাস খাওয়ার জন্য জমিতে নামানোর পর তার একটি মহিষ হঠাৎ মারা যায়। এতে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হন। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত মহিষটির বাজার মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।

মধ্যবিত্ত পরিবারের এই খামারি মহিষটির মৃত্যুতে মানসিক ও আর্থিকভাবে ভেঙে পড়েছেন। তিনি ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসারের কাছে মানবিক ও সরকারি সহায়তার আবেদন জানিয়েছেন, যাতে ক্ষতির কিছুটা হলেও পুষিয়ে নিতে পারেন।

স্থানীয়রা জানান, ক্ষুদ্র খামারিদের জন্য এমন ক্ষতি অত্যন্ত কষ্টকর। তাই তারা প্রশাসনের কাছে দ্রুত আর্থিক সহযোগিতার দাবি জানিয়েছেন।