শনিবার, আগস্ট ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

টানা বৃষ্টি ও ঝড়ে বিপর্যস্ত শ্রীপুর,সড়কে গাছ, দুর্ভোগে পথচারী ও যানবাহন চালক

টানা বৃষ্টি ও ঝড়ে বিপর্যস্ত শ্রীপুর,সড়কে গাছ, দুর্ভোগে পথচারী ও যানবাহন চালক

টানা বৃষ্টি ও ঝড়ে বিপর্যস্ত শ্রীপুর,সড়কে গাছ, দুর্ভোগে পথচারী ও যানবাহন চালক

কালবৈশাখী ঝড় ও টানা বৃষ্টিতে গাজীপুরের শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ঝড়ের তাণ্ডবে প্রায় শতাধিক গাছ উপড়ে পড়েছে। এছাড়া অনেকের বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
 

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ঝড়ের কারণে উপজেলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে গাছ পড়ে যান চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে গাজীপুর বাজার- মাওনা আঞ্চলিক সড়কের চকপাড়া এলাকায় সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গাছ উপড়ে পড়ে রয়েছে। ফলে যানবাহন চলাচলে ধীরগতি দেখা দিয়েছে এবং কোথাও কোথাও সাময়িকভাবে সড়ক বন্ধ হয়ে গেছে।
 

এদিকে টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে পথচারী ও যানবাহনের চালকদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মীরা সড়ক থেকে গাছ সরানোর কাজ শুরু করেছেন বলে জানা গেছে।
এ অবস্থায় পথচারী ও চালকদের প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বের হওয়ার এবং সড়কে চলাচলের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন স্থানীয়রা।
ঝড়ের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

 শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি,