শনিবার, আগস্ট ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্নে দৌলতদিয়া ঘাটে ডিসি-এসপির তৎপরতা

ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্নে দৌলতদিয়া ঘাটে ডিসি-এসপির তৎপরতা

ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্নে দৌলতদিয়া ঘাটে ডিসি-এসপির তৎপরতা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নাড়ির টানে ঘরে ফেরা মানুষের যাত্রা এবং পশুবাহী যানবাহনের পারাপার নির্বিঘ্ন করতে রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন ও পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ দৌলতদিয়া ঘাট এলাকা পরিদর্শন করেছেন।

সোমবার (২৫ মে) বিকেলে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যানবাহন পারাপার, যাত্রীদের সারিবদ্ধ চলাচল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তারা। পাশাপাশি ঘাট সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়, যাতে যাত্রীদের ভোগান্তি কমানো এবং যানজট নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়।

এসময় পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, “ঈদকে সামনে রেখে দৌলতদিয়া ঘাট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যাত্রী ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে জেলা পুলিশের একাধিক টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। বিশেষ করে ঘরমুখো মানুষ ও কোরবানির পশুবাহী যানবাহনের নিরাপদ ও নির্বিঘ্ন পারাপার নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। কোনো ধরনের ভোগান্তি বা বিশৃঙ্খলা সৃষ্টি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”

জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, “ঈদে মানুষের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন, পুলিশ, বিআইডব্লিউটিসি ও সংশ্লিষ্ট সকল দপ্তর সমন্বিতভাবে কাজ করছে। ফেরিঘাট এলাকায় যানজট নিয়ন্ত্রণ, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পশুবাহী ট্রাক দ্রুত পারাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘাট এলাকায় সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে, যাতে সাধারণ মানুষ স্বস্তিতে বাড়ি ফিরতে পারেন।”


মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি