রবিবার, আগস্ট ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভাণ্ডারিয়ায় গভীর রাতে ট্রান্সফরমার চুরি: অন্ধকারে কয়েকশ পরিবার

ভাণ্ডারিয়ায় গভীর রাতে ট্রান্সফরমার চুরি: অন্ধকারে কয়েকশ পরিবার

ভাণ্ডারিয়ায় গভীর রাতে ট্রান্সফরমার চুরি: অন্ধকারে কয়েকশ পরিবার

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নে গভীর রাতে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ইউনিয়নের ২ নং ওয়ার্ডের হাওলাদার বাড়ির সামনের বিদ্যুৎ খুঁটি থেকে ১৫ কেবি (15 KV) ধারণক্ষমতার এই ট্রান্সফরমারটি নামিয়ে নিয়ে যায় সংঘবদ্ধ চোরচক্র।

​স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো কাজ শেষে রাতে সবাই ঘুমিয়ে পড়লে নিরিবিলি পরিবেশে চোরচক্র খুঁটি থেকে ট্রান্সফরমারটি খুলে নিয়ে যায়। রাত ২টার দিকে হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ার বিষয়টি এলাকাবাসীর নজরে এলেও বৃষ্টির সময় বা যান্ত্রিক ত্রুটি মনে করে কেউ তেমন গুরুত্ব দেননি। সকালে স্থানীয়রা লক্ষ্য করেন যে, খুঁটিতে ট্রান্সফরমারটি নেই এবং নিচে কিছু যন্ত্রাংশ পড়ে আছে।

​ট্রান্সফরমারটি চুরির ফলে ঐ এলাকার কয়েকশ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তীব্র গরমে একদিকে যেমন জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে, অন্যদিকে সেচ কাজ ও নিত্যদিনের জরুরি কাজকর্ম ব্যাহত হচ্ছে।

​এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, সরকারি মালামাল চুরির এই ঘটনায় আমরা চরম ভোগান্তিতে পড়েছি। দ্রুত সময়ের মধ্যে নতুন ট্রান্সফরমার স্থাপন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

​পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, ট্রান্সফরমার চুরির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত নতুন ট্রান্সফরমার বসানোর চেষ্টা চলছে।

​নিজস্ব প্রতিবেদক, ভান্ডারিয়া: