শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মাগুরায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে নগদ টাকা ও খাবার বিতরণ করেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
বুধবার (২৭ মে) সকাল ১১টায় মাগুরা পৌরসভার আবালপুর এলাকায় নিজ বাসভবনে কয়েক হাজার অসহায় নারী-পুরুষের মাঝে এ সহায়তা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক ও মাগুরা জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব আলী আহম্মদ। এছাড়াও জেলা স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান বলেন, “বিএনপি জনগণের কল্যাণে কাজ করছে। নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা ধীরে ধীরে বাস্তবায়ন শুরু হয়েছে। সাধারণ মানুষের সুবিধার্থে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন কার্যক্রম পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। ভবিষ্যতে সব সুবিধা পুরোপুরি চালু হলে জনগণ আবারও ধানের শীষে ভোট দেবে, ইনশাআল্লাহ।”
অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা প্রতিনিধি: