শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই থেকে সারাদেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ,৮০ শতাংশই নারী বললেন:--স্বাস্থ্য মন্ত্রী।

জুলাই থেকে সারাদেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ,৮০ শতাংশই নারী বললেন:--স্বাস্থ্য মন্ত্রী।

জুলাই থেকে সারাদেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ,৮০ শতাংশই নারী বললেন:--স্বাস্থ্য মন্ত্রী।

স্বাস্থ্যখাতে জনবল সংকট কাটাতে আগামী জুলাই মাস থেকে সারাদেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। এর মধ্যে ৮০ শতাংশ নারী নিয়োগ দেওয়া হবে বলেও তিনি জানান।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের চিকিৎসা সেবার খোঁজখবর নেন। তিনি রোগীদের খাবারও পরিদর্শন করেন এবং নিজে খাবার খেয়ে মান যাচাই করেন। এ সময় খাবারের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। হাসপাতালের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা ও পানি দ্রুত পরিষ্কারের নির্দেশ দেন স্বাস্থ্য মন্ত্রী।

এছাড়া হাসপাতালের নষ্ট বেড ও অপ্রয়োজনীয় সরঞ্জাম আগামী সাত দিনের মধ্যে নিলামের মাধ্যমে বিক্রির নির্দেশনা প্রদান করেন তিনি।

মন্ত্রী বলেন, বর্তমানে আউটসোর্সিং কর্মী নিয়োগ পদ্ধতি বন্ধ করে বিকল্প ব্যবস্থা নেওয়ার চিন্তা করছে সরকার। তিনি অভিযোগ করেন, আউটসোর্সিং ব্যবস্থায় একাধিক স্তরের ঠিকাদার কর্মীদের পাওনা অর্থের একটি বড় অংশ আত্মসাৎ করছে, যা বন্ধ হওয়া প্রয়োজন।

বেসরকারি ক্লিনিকগুলোর বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী প্রশাসনকে নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়ার কথা জানান। একই সঙ্গে অবৈধ ক্লিনিকগুলো চিহ্নিত করে বন্ধ করার নির্দেশও দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

মন্ত্রী আরও জানান, দেশে এ পর্যন্ত প্রায় দুই কোটি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে এবং সরকারের কাছে পর্যাপ্ত টিকা মজুদ রয়েছে। যেসব শিশু এখনও টিকা নেয়নি, তাদের আওতায় আনতে কার্যক্রম চলমান রয়েছে।

স্বাস্থ্যখাতে নানা সীমাবদ্ধতা ও জনবল সংকটের কথা স্বীকার করে তিনি বলেন, “অনেক ঘাটতি থাকার পরও আমরা সর্বোচ্চ চেষ্টা করে স্বাস্থ্যসেবা চালিয়ে যাচ্ছি।”

ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সরকার ব্যাপক প্রস্তুতি নিয়েছে উল্লেখ করে তিনি জানান, এক লাখের বেশি ডেঙ্গু স্যালাইন মজুদ রাখা হয়েছে।

তিনি আরও বলেন, চলতি বাজেটে স্বাস্থ্যখাতে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। এ অর্থ দিয়ে হাসপাতালের অবকাঠামো উন্নয়ন, জনবল নিয়োগ এবং সার্বিক স্বাস্থ্যসেবার মানোন্নয়ন সম্ভব হবে।

এ সময় উপস্থিত ছিলেন  কিশোরগঞ্জ ১ আসনে সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, হাসপাতাল ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী এবং গণমাধ্যমকর্মীরা।

মোঃ-মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।