মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঘোড়াঘাটে শিশুসন্তানের কান্নায় ঘুম ভেঙে স্ত্রীর ঝুলন্ত দেহ দেখেন স্বামী

ঘোড়াঘাটে শিশুসন্তানের কান্নায় ঘুম ভেঙে স্ত্রীর ঝুলন্ত দেহ দেখেন স্বামী

ঘোড়াঘাটে শিশুসন্তানের কান্নায় ঘুম ভেঙে স্ত্রীর ঝুলন্ত দেহ দেখেন স্বামী

দিনাজপুরের ঘোড়াঘাটে সাদিয়া আক্তার (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ মে) ভোরে উপজেলার ঘোড়াঘাট ইউনিয়নের তোশাই জোড়গাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাদিয়া ওই এলাকার ভ্যানচালক হাবিবুর রহমানের স্ত্রী। তাঁদের দেড় বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মফিদুল ইসলাম ও পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, ঈদ উপলক্ষে বুধবার রাতে পরিবারের সদস্যদের হাতে মেহেদি পরিয়ে দেন সাদিয়া। প্রায় তিন বছর আগে প্রেমের সম্পর্কের পর হাবিবুর রহমানের সঙ্গে তাঁর বিয়ে হয়। হাবিবুর পেশায় ভ্যানচালক। প্রতিদিনের মতোই তিনি রাতে বাড়ি ফেরেন। দেরিতে বাড়ি ফেরা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হলেও পরে তাঁরা ঘুমিয়ে পড়েন।

পরিবারের দাবি, রাতে কোনো এক সময় শিশুসন্তানের কান্নায় ঘুম ভাঙলে হাবিবুর রহমান দেখেন, ঘরের ধরনায় গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছেন তাঁর স্ত্রী। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

মো: রাফছানজানী শুভ 
ঘোড়াঘাট, দিনাজপুর