বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আলোচিত মিন্টু শেখ হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

আলোচিত মিন্টু শেখ হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

আলোচিত মিন্টু শেখ হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

বাগেরহাটের মোড়েলগঞ্জে আলোচিত মিন্টু শেখ হত্যা মামলার এজাহারভুক্ত ১ ও ৩ নম্বর আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার র‌্যাব-৬, সদর কোম্পানি এবং র‌্যাব-২ স্পেশাল কোম্পানির যৌথ আভিযানিক দল ঢাকার মোহাম্মদপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন মোড়েলগঞ্জ উপজেলার বাসিন্দা মহসিন হাওলাদার (৪০) ও শিমুল মোল্লা (৫২)। তারা দুজনই মিন্টু শেখ হত্যা মামলার পলাতক আসামি ছিলেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানাধীন বেড়িবাঁধ তিন রাস্তার মোড় ও বেড়িবাঁধ জনতা বাজার এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বে মোড়েলগঞ্জের গোলাম রসুল ও মানসুর শেখ হত্যা মামলার অভিযোগ রয়েছে। ওই মামলায় মিন্টু শেখ সাক্ষ্য দেওয়ার প্রস্তুতি নিলে আসামিপক্ষ তাকে একাধিকবার হুমকি দেয় এবং আদালতে সাক্ষ্য না দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। কিন্তু মিন্টু শেখ সাক্ষ্য দিতে অনড় থাকায় তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে আসামিরা।

অভিযোগ অনুযায়ী, গত ১৮ মে বিকেল ৫টার দিকে মোড়েলগঞ্জ উপজেলার বৌলপুর গ্রামের লোকমানের বাড়ির পাশের একটি মাটির সড়কে মিন্টু শেখের ওপর অতর্কিত হামলা চালানো হয়। মহসিন হাওলাদার ও শিমুল মোল্লার নেতৃত্বে কয়েকজন সশস্ত্র ব্যক্তি দেশীয় অস্ত্র, লোহার রড, দা ও চাপাতি নিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও আঘাত করে গুরুতর জখম করে।

স্থানীয় লোকজন তার চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত মিন্টু শেখের ছোট ভাই মিজানুর রহমান বাদী হয়ে মোড়েলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় গ্রেফতারকৃত দুজনসহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।