শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সন্তান জয়কে নিয়ে অপু - শাকিবের মতামতের অমিল

সন্তান জয়কে নিয়ে অপু - শাকিবের মতামতের অমিল

সন্তান জয়কে নিয়ে অপু - শাকিবের মতামতের অমিল

নিউজ ডেস্ক:

সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবেন না এমন বাবা-মা নেই। শাকিব খানও ব্যতিক্রম নন। দেখভালের পাশাপাশি সন্তানের ভবিষ্যৎ নিয়েও ভাবেন। তিনি চান বড় ছেলে আব্রাম খান জয় নায়ক হোক। তবে মা অপু বিশ্বাসের মত নেই এতে।

এক টেলিভিশন অনুষ্ঠানে এসে কথাগুল বলেন অপু। জয়ের বাবা-মা জয়কে কোন ক্যারিয়ারে দেখতে চায়? এমন প্রশ্নের উত্তরে অপু বলেন, ‘বাবা (শাকিব খান) বরাবর নায়ক-ই চায়।’

তবে অপু চান না ছেলে নায়ক হোক। তার কথায়, ‘আমি একদমই নায়ক চাই না। আমি অনেক জায়গায় বলেছি। আবারও বলতে চাই, আমার মা চেয়েছিলেন জয় যেন ডাক্তার হয়। এটা আমারও চাওয়া।’

এরপর বলেন, ‘জয় তো একেক সময় একেকটা বলে। কখনো তার মনে হয় সে নায়ক হবে, কখনো মনে হয় গায়ক হবে। আবার কখনো মনে হয় ডাক্তার হবে। কখনো মনে হয় ইঞ্জিনিয়ার হবে। এখনো সে সিদ্ধান্ত নিতে পারেনি কোনটা তার গুড চয়েস। দেখা যাক। ওর মাত্র সাড়ে নয় বছর। একটু সময় দিই। নিশ্চয়ই ও কি হতে চায়- আমাকে জানাতে পারবে।’

২০০৮ সালের ১৮ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন শাকিব-অপু। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম হয় জয়ের। আট বছরের বেশি সময় গোপনে সংসার করেন তারা। এরপর সন্তান নিয়ে প্রকাশ্যে আসেন অপু।