শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ মক্কা মহানগর শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত

আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ মক্কা মহানগর শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত

আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ মক্কা মহানগর শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত

আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ মক্কা মহানগর শাখার উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল রবিবার (৩১ মে-২০২৬ইং)। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, প্রবাসীদের মধ্যে ইসলামী দাওয়াতি কাজের প্রসার এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির মাওলানা শেখ সালেহ হামিদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা সাদ আমিন এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আব্দুর রহমান আসজাদ।

 এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট মহানগর শাখার অর্থ সম্পাদক জনাব জহিরুল কবির চৌধুরী শিরু, মক্কা মহানগর শাখার সভাপতি হযরত মাওলানা ওলি উল্লাহ শাওকী, নাযিম মাওলানা মামুনুর রশিদ মক্কী, নির্বাহী সদস্য হা. হানিফ সাহেব, জনাব মিফতাহ, নবগঞ্জ জেলা শাখার সম্মানিত উপদেষ্টা মাওলানা বশির আহমেদ এবং মুমিনুর রহমান তালহাসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সভায় বক্তারা আগামী ৩০ অক্টোবর ২০২৬ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান-এ অনুষ্ঠিতব্য আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের ইসলাহি ইজতেমা সফল করার লক্ষ্যে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান। 

তারা দেশ-বিদেশের সকল নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও ইসলামপ্রিয় জনসাধারণকে ইজতেমা সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
‎বক্তারা আরও বলেন, ইসলামী শিক্ষা, আত্মশুদ্ধি, নৈতিকতা ও উম্মাহর ঐক্য প্রতিষ্ঠায় ইসলাহি ইজতেমা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ লক্ষ্যে প্রবাসী বাংলাদেশিদেরও সক্রিয় সহযোগিতা কামনা করা হয়। সভা শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং আগামী ইসলাহি ইজতেমার সার্বিক সফলতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

‎স্টাফ রিপোর্টারঃ

 শাহ আলমগীর হোসাইন