শুক্রবার, জুন ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইতালির গভীর গুহা থেকে ১ ব্যক্তিকে উদ্ধারে ৫৩ উদ্ধারকারীর দুঃসাহসিক অভিযান

ইতালির গভীর গুহা থেকে ১ ব্যক্তিকে উদ্ধারে ৫৩ উদ্ধারকারীর দুঃসাহসিক অভিযান

ইতালির গভীর গুহা থেকে ১ ব্যক্তিকে উদ্ধারে ৫৩ উদ্ধারকারীর দুঃসাহসিক অভিযান

ইতালির উত্তর-পশ্চিম কুনেও প্রদেশের গারেস এলাকায় একটি গুহায় আটকে পড়ে এক অভিযাত্রী। প্রায় ১২০ মিটার গভীর গুহার পাথরের নিচে পা আটকে আটকা পড়েছিলেন ওই ব্যক্তি।পরবর্তীতে ৫৩ জনের একটি উদ্ধারকারী দল দীর্ঘ ও জটিল অভিযানের মাধ্যমে তাঁকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়।

 

সোমবার (১ মে) দেশটির জরুরি পরিসেবা সংস্থা এ তথ্য জানায়। 

 তুরিন থেকে প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণে অন্যতম প্রধান গুহা গ্রোত্তা দেই চিংগিয়ালি ভোলান্তিতে (উড়ন্ত বুনো শুয়োরের গুহা) রাতভর উদ্ধার অভিযানটি পরিচালিত হয়েছিল।

আলপাইন অ্যান্ড স্পেলিওলজিক্যাল রেসকিউ সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, প্রথমে গুহা অভিযাত্রীকে উদ্ধার করে ভেতরেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।পরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানোর জন্য বাইরে আনা হয় উদ্ধার ব্যক্তিকে।