সোমবার, আগস্ট ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহবান আতিকুর রহমান রুমনের

ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহবান আতিকুর রহমান রুমনের

ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহবান আতিকুর রহমান রুমনের

  নিউজ ডেস্ক :   

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, দেশের গণমাধ্যম এখন স্বাধীন। তবে কিছু কিছু মিডিয়ার অনলাইনে মনের মাধুরী মিশিয়ে ফটোকার্ড বানানো হচ্ছে, রিলসের নামে খন্ডিত বক্তব্য ও ভিডিও প্রচার হচ্ছে। ফলে কখনো কখনো ভুল বার্তা যায়। সমাজে বিশৃঙ্খলার সুযোগ তৈরি হয়। ভিউ প্রতিযোগিতার নামে এমন অপসাংবাদিকতা বন্ধের আহবান জানিয়েছেন তিনি।

সোমবার (১ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে আতিকুর রহমান রুমন এসব কথা বলেন।প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, আপনারা লক্ষ্য করেছেন, সারাদেশের মানুষ ঈদের আনন্দে ছুটি কাটাচ্ছিলেন যখন, তখনো কাজ করে যাচ্ছিলেন আমাদের প্রধানমন্ত্রী। তিনি কিন্তু ছুটি কাটাননি। উনার টিমের সাথে যারা আছেন, তারাও কিন্তু ঈদে ছুটির দিনগুলোয় কাজ করেছে। প্রধানমন্ত্রী ঈদের পরের দিন নিজেই গাড়ি চালিয়ে ঘুরে বেড়িয়েছেন পুরো ঢাকা। ঘুরে ঘুরে দেখেছেন কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার অবস্থা, কোথায় পরিস্কার হয়েছে, কোথায় হয়নি। কোথাও গাফিলতি হয়েছে কি না? যেখানে অব্যবস্থাপনা পেয়েছেন, তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন এবং গাফিলতির সাথে জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থাও নিয়েছেন।